ঢাকা | বঙ্গাব্দ

অনুষ্ঠিত হয়ে গেল অন্তর ট্রেডিং ৭২-২০ ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৬, পাওয়ার্ড বাই কার সিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
  • শেয়ার করুনঃ
ad728

প্রতিবারের মতো এবারও ৭২-২০ স্পোর্টস ক্লাবের আয়োজনে পূর্বাচল সুইমিং পুল পাঠে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। 

শুক্রবার সকাল ৮:৩০ মিনিটে বিটিএস ৯৫ বনাম লিগাল স্টার’স ৯৮ এর খেলার মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয় এবং ৮টি ম্যাচ দিয়ে প্রথম দিনের খেলা শেষ হয়।

এবারের আসরে ১০টি ব্যাচ অংশগ্রহণ করে। প্রতি বছর এই আয়োজন করে থাকে ৭২-২০ স্পোর্টস ক্লাব। এই টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে টেপ টেনিসের তারকা খেলোয়াড় তাদের ব্যাচের হয়ে খেলতে আসে। 

শহিদুল ইসলাম,হেলিকপ্টার বাবলু, জাহিদ সৈকত,নিওন, সুমন মালাকার,সিজার,আকরাম,পিয়াস, গুলডি, তানভীর কবির,সজল আহম্মেদ নিলয়,রাফসান রাজীব,আকিব আজাদ,মালিঙ্গা হানিফ, আরাফাত লুডী, সাজিদ,হাসান এর মত তারকা খেলোয়াড় এবারের আসরে অংশগ্রহণ করেছে। 

দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে ১০টি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে প্রথমবারের মুখোমুখি হয় ১১-১৩ ক্রিকেটার্স বনাম ১৪-১৬ বাংলাদেশ, টসে জিতে ব্যাটিং করে ১৫৩ রানের তার্গেট দেয় ১৪-১৬ বাংলাদেশ । ১৫৩ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ৬৪ রানে গুটিয়ে যায় ১১-১৩ ক্রিকেটার্স। ৮৮ রানে জয় পেয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল ১৪-১৬ বাংলাদেশ এবং রানার্সআপ হয়েছে ১১-১৩ ক্রিকেটার্স। 


এবারের আসরে টাইটেল স্পন্সর অন্তর ট্রেডিং, পাসওয়ার্ড বাই স্পন্সর কার সিটি। কো- স্পন্সর,BTS, E & E Auto Mobiles, Simanto Real Estate, Chartered International 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
BTS Family এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজ উল্লাহ বাবলু, অন্তর ট্রেডিং এর কর্নধার অন্তর হাসান শাকিল, চ্যানেল-২৪ এর সংবাদ উপস্থাপক আশিক তমাল, ৭২-২০ স্পোর্টস ক্লাবের ফাউন্ডার মোঃ সোহাগ আলী, কো-ফাউন্ডার পিয়াল, জাহিদ সহ আরও অনেকে। 

এই সময় অতিথিরা এই ধরনের আয়োজন যেন বেশি বেশি করা হয় সেই পরামর্শ দেন এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।

নিউজটি আপডেট করেছেন : জার্নাল ডেস্ক

কমেন্ট বক্স